হামের উপসর্গে একদিনে ৮ শিশুর প্রাণহানি প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৬ দেশে হামের উপসর্গ নিয়ে আরও আট শিশু মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা পৌঁছালো ৯৩০ জনে। সেই সঙ্গে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০০ জনের। সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হাম-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু না হলেও সন্দেহজনক হামে আটজন মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম-সংক্রান্ত রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩০ জনে। এছাড়া, নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৫৫ জনের। একই সঙ্গে নতুন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে এক হাজার ১৭৭ জন। আরও পড়ুন ডেঙ্গুতে প্রাণহানি বাড়ছেই, সেপ্টেম্বরের ১৩ দিনে মৃত্যু অর্ধশত ছাড়ালো স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগী পাওয়া গেছে এক লাখ ৭২ হাজার ৭২০ জন। অন্যদিকে, একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ২০ হাজার ১২৪ জন। বিভাগভিত্তিক হিসাব অনুযায়ী, নিশ্চিত হামে সবচেয়ে বেশি ৬৩ রোগী মারা গেছে ঢাকায়। এছাড়া বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেট ও রাজশাহীতে তিনজন করে এবং ময়মনসিংহে দুজন মৃত্যুবরণ করেছে। সেই সঙ্গে সন্দেহজনক হামেও সবচেয়ে বেশি ৪১৯ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। সিলেটে ১৬১, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৭, চট্টগ্রামে ৭০, বরিশালে ৫৭, খুলনায় ৩৯ ও রংপুরে ১৪ জন প্রাণ হারিয়েছে। Download PhotoCard SHARES স্বাস্থ্য বিষয়: হামের উপসর্গে একদিনে ৮ শিশুর প্রাণহানি