এনসিএলে কত ম্যাচ খেলবেন জাতীয় দলের ক্রিকেটাররা প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৬ আগামী ৩ অক্টোবর শুরু হচ্ছে ২০২৬-২৭ মৌসুমের জাতীয় ক্রিকেট লিগের (এনসিএলের) আসর। তবে এবারো ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে আসন্ন আসরে নিয়মিত জাতীয় দলে খেলা খেলোয়াড়দের পাওয়া যাবে না। বিজ্ঞাপন চলতি মাসের ২৯ সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ খেলবে আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫টি টেস্ট, ৩ ওয়ানডে সিরিজ এবং একাধিক টি-টোয়েন্টি সিরিজ। ফলে এনসিএলে-এ জাতীয় দলের খেলোয়াড়রা সর্বোচ্চ ৩টি ম্যাচ খেলতে পারবেন বলে জানা গেছে বিসিবি সূত্রে। ইনজুরি বা পুনর্বাসনের প্রয়োজন হলে সংখ্যা আরও কমতে পারে। এদিকে এনসিএল টি-টোয়েন্টির পরিবর্তে শুরু হতে যাওয়া ৬ দলের বাংলাদেশ ফার্স্ট টি-টোয়েন্টিতেও দেশের শীর্ষ তারকাদের সবাইকে পাওয়া যাবে কি না সেটাও চূড়ান্ত না। মূলত নির্ভর করছে সেই সময়ে জাতীয় দলের ব্যস্ততার ওপর। Download PhotoCard SHARES খেলাধুলা বিষয়: এনসিএলে কত ম্যাচ খেলবেন জাতীয় দলের ক্রিকেটাররা