ঋতুপর্ণা-মনিকাদের নিয়ে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে একাদশ সাজালেন বাটলার

প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৬

এশিয়ান গেমসের নারী ফুটবলে উত্তর কোরিয়ার কাছে ভয়াবহ ১০-০ গোলের হারের পর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বড় ধরনের পরিবর্তন এনেছেন বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার। উত্তর কোরিয়ার বিপক্ষে যে একাদশ মাঠে নামিয়েছিলেন সেখান থেকে ছয়জন খেলোয়াড়কে বাদ দিয়ে নতুন দল সাজিয়েছেন তিনি।

একাদশে ফিরিয়ে আনা হয়েছে ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, রূপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার ও শামসুন্নাহার জুনিয়রকে। আগের ম্যাচে বাদ পড়া এই খেলোয়াড়দের ওপর আস্থা রেখেই দক্ষিণ কোরিয়ার বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন বাটলার।

বিজ্ঞাপন

উত্তর কোরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ দল কোনো রকম প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। শুরু থেকেই চাপে থাকা দলটি ম্যাচজুড়ে একের পর এক গোল হজম করেছে। ওই পরাজয়ের পর কোচ বাটলার দলের গঠন ও খেলোয়াড় বাছাইয়ে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেন।

নতুন একাদশে অভিজ্ঞতা ও তরুণদের মিশ্রণ রাখা হয়েছে। অধিনায়কের দায়িত্বে থাকছেন মারিয়া মান্দা। তার নেতৃত্বেই মাঠে নামবে বাংলাদেশ।

কোচ বাটলার খেলোয়াড়দের মানসিকভাবে চাঙ্গা করতে এবং আত্মবিশ্বাস ফেরাতেই এই পরিবর্তন এনেছেন।

বাংলাদেশ সময় বেলা ১ টায় ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ একাদশ

রূপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার, আফঈদা খন্দকার, মারিয়া মান্দা (অধিনায়ক), কোহাতি কিসকু, মৌমিতা, মনিকা চাকমা, তহুরা খাতুন, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার জুনিয়র।

আরআই/আইএন