নটর ডেমের হ্যারিংটন ভবন ভাঙার উদ্যোগ, স্মৃতি রোমান্থনে অ্যালামনাইরা প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৬ বাংলাদেশের খ্যাতনামা বিদ্যাপীঠ নটর ডেম কলেজ। এই শিক্ষা প্রতিষ্ঠানের ঐতিহ্যবাহী হ্যারিংটন ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এ সিদ্ধান্ত বাস্তবায়নের আগে কলেজের সাবেক শিক্ষার্থীদের ডেকেছে কলেজ কর্তৃপক্ষ। নটর ডেম কলেজের সাবেক শিক্ষার্থীদের উদ্দেশে গত ১৫ সেপ্টেম্বর অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও একটি বার্তা দেন। এ বার্তায় হ্যারিংটন ভবন ভাঙার কথা জানানো হয়। কলেজের পুরোনো মূল ভবন হ্যারিংটন। হ্যারিংটন ভবন ভাঙার আগে পুরোনো ক্লাসরুম শেষবারের মতো ছুঁয়ে দেখার পাশাপাশি স্মৃতি রোমান্থন ও ভবনের সঙ্গে ছবি-ভিডিও করার সুযোগ পাবেন অ্যালামনাইরা। কলেজের অধ্যক্ষের দেওয়া বার্তায় বলা হয়েছে, কলেজের সব চেয়ে পুরোনো তথা মূল ভবন হিসেবে পরিচিত হ্যারিংটন ভবন ভেঙে সেখানে একটি নতুন ভবন নির্মাণ করা হবে। পরিকল্পনা অনুযায়ী, আগামী ১ অক্টোবর থেকে ভবনটি ভেঙে ফেলার কাজ শুরু হওয়ার কথা রয়েছে। এ স্থানে ৮ তলাবিশিষ্ট একটি নতুন ভবন নির্মাণের প্রস্তাব করা হয়েছে, যা বর্তমানে চূড়ান্ত অনুমোদনের ওপর নির্ভর করছে। অধ্যক্ষ তার বার্তায় স্মরণ করিয়ে দেন, অজস্র সাবেক শিক্ষার্থী এ ঐতিহাসিক ভবনের শ্রেণিকক্ষে পড়াশোনা করেছেন এবং এর প্রতিটি কোনায় জমে রয়েছে তাদের অসংখ্য স্মৃতি। সেই স্মৃতিগুলোকে আরেকবার জীবন্ত করে তুলতে এবং ক্যাম্পাসের ছবি তুলে ভালোবাসার চিহ্নটুকু ফ্রেমবন্দি করে রাখতে কলেজ কর্তৃপক্ষ সাবেকদের আমন্ত্রণ জানাচ্ছে। অধ্যক্ষের বিবৃতিতে বলা হয়েছে, ঐতিহ্য ও স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে সাবেক নটর ডেমিয়ানদের আবারও হ্যারিংটন প্রাঙ্গণে স্বাগত জানাতে পরম আগ্রহে অপেক্ষা করছে কলেজ কর্তৃপক্ষ। এএএইচ/কেএম Download PhotoCard SHARES শিক্ষা বিষয়: নটর ডেমের হ্যারিংটন ভবন ভাঙার উদ্যোগস্মৃতি রোমান্থনে অ্যালামনাইরা