নদীবন্দরে এক নম্বর সতর্ক সংকেত, ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৬

দেশের অভ্যন্তরে নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

একই সঙ্গে ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস রয়েছে। অঞ্চলগুলো হলো রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া ও খুলনা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১টা পর্যন্ত ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, এই আট অঞ্চলে দক্ষিণ-পূর্ব/পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এমইউ/কেএম