তালাকের পর দ্বিতীয় বিয়ে, স্বামীর পরকীয়া নিয়ে কলহে বিষপান স্ত্রীর প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৬ রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়ার গোবিন্দপুর এলাকায় পারিবারিক কলহের জেরে কীটনাশক পানে সালমা আক্তার (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে স্বামী পলাতক। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে গোবিন্দপুরের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা কলেজ (ঢামেক) কাসপাতালে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টার দিকে মৃত ঘোষণা করেন। নিহতের বোন পারভীন আক্তার বলেন, সালমার এটি দ্বিতীয় বিয়ে। প্রথম সংসারে ডিভোর্সের পর ছয় মাস আগে প্রেমের সম্পর্কে জড়িয়ে মাছ ব্যবসায়ী সাধু মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামীর পরকীয়া ও নির্যাতন নিয়ে তাদের মধ্যে কলহ চলছিল। সালমা অভিযোগ করতেন, স্বামী তাকে মারধর করতেন এবং রাতে ঘুমাতে দিতেন না। কাল (বুধবার) রাতে সালমা আমাকে ফোনকল করে এসব বিষয়ে জানায়। তিনি বলেন, আজ সকালেও সালমা আমার বাসায় এসে এসব বিষয় নিয়ে দুঃখ প্রকাশ করে এবং অনেক কান্নাকাটি করে। এরপর তাকে ‘আমার কিস্তির লোক আসবে’ এই বলে আমি বের হয়ে যাই। সালমাও চলে যায়। পরে সালমা নিজে আমাকে ফোন করে বলে, ‘আমি বিষ খেয়েছি, আমার মৃত্যুর জন্য আমার স্বামী দায়ী’। সালমার কোনো সন্তান নেই। সালমা হবিগঞ্জের আজমিরিগঞ্জ থানার রসুলপুর এলাকার রেহমত আলীর মেয়ে। বর্তমানে যাত্রাবাড়ীর শনির আখড়া গোবিন্দপুর এলাকায় স্বামী সাধু মিয়ার সঙ্গে থাকতেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। Download PhotoCard SHARES জাতীয় বিষয়: তালাকের পর দ্বিতীয় বিয়েস্বামীর পরকীয়া নিয়ে কলহে বিষপান স্ত্রীর