মুগদায় আওয়ামী লীগের লকডাউন প্রতিহতে ৬ নং ওয়ার্ড ছাত্রদলের মিছিল প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৬ এম আই হীরা, সিনিয়র স্টাফ রিপোর্টার: নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি প্রতিহত করতে রাজধানীর মুগদায় মিছিল করেছে ৬ নং ওয়ার্ড ছাত্রদল। রোববার (২০ সেপ্টেম্বর) ৬ নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ মিছিলে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি মুগদা বাশার টাওয়ার থেকে শুরু হয়ে মুগদা থানার সামনে, বড় মসজিদ, বিশ্বরোড হসপিটালের সামনে ও মদিনাবাদ বাজার প্রদক্ষিণ করে পুনরায় বাশার টাওয়ারে এসে শেষ হয়। কর্মসূচিতে ৬ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ, সাধারণ সম্পাদক রিফাত আহমেদ হৃদয়, সিনিয়র সহ-সভাপতি সাকিব হোসেন শান্ত, সহ-সভাপতি নাজমুল হাসান আয়ান, মুগদা থানা ছাত্রদল নেতা আব্দুল হালিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক লিমন দেওয়ান এবং যুগ্ম আহ্বায়ক সুজন আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়াও আবিদ হোসেন, আলভীসহ ৬ নং ওয়ার্ড ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন। কর্মসূচিতে নেতাকর্মীরা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় নেতৃবৃন্দ বলেন, ছাত্রদলের কর্মসূচি চলমান রয়েছে। ছাত্রদল সবসময় রাজপথে থেকে যেকোনো সময় যেকোনো রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত। ৬ নং ওয়ার্ড সভাপতি জিসান আহমেদ, ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মধ্য দিয়ে নেতাকর্মীরা সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ থাকার বার্তা দেন। Download PhotoCard SHARES রাজনীতি বিষয়: