প্রযুক্তিগত স্পেসিফিকেশন প্রণয়ন বিষয়ে ১২০ জনকে প্রশিক্ষণ দিলো বিএমইউ

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৬

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শহীদ ডা. মিল্টন হলে সোমবার (২১ সেপ্টেম্বর) প্রযুক্তিগত স্পেসিফিকেশন প্রণয়ন, ব্যয় প্রাক্কলন ও দরপত্রের কারিগরি মূল্যায়ন বিষয়ক দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।

কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন বিএমইউ উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. নজরুল ইসলাম। অতিথি ছিলেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদা ও বিএমইউর কনসালটেন্ট (ই-জিপি) অধ্যাপক আবু সৈয়দ মজুমদার।

ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে অনুষ্ঠিত প্রযুক্তিগত স্পেসিফিকেশন প্রণয়ন, ব্যয় প্রাক্কলন ও দরপত্রের কারিগরি মূল্যায়ন বিষয়ে এ পর্যন্ত ১২০ জন শিক্ষক, বিভিন্ন বিভাগের সম্মানিত চেয়ারম্যান, চিকিৎসক, সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

আইকিউএসির সভাপতি অধ্যাপক ডা. নুরুন্নাহার খানমের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালা সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ডা. দীন-ই-মুজাহিদ মোহাম্মদ ফারুক ওসমানী ও অতিরিক্ত পরিচালক ডা. আবু সালেহ মো. আবু ওবায়দা।

এসইউজে/এমকেআর