এশিয়ান গেমসে যাওয়া ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৬ ভারতের এশিয়ান গেমস দলে থাকা ক্রিকেটার বিপ্রজ নিগমের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন হায়দরাবাদের এক নারী। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই নারী। তবে নিগমও ওই নারীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার নিগমের বাড়ির সামনে কয়েক ঘণ্টা অবস্থান করেন অভিযোগকারী নারী। তিনি ক্রিকেটারের সঙ্গে সরাসরি কথা বলতে চান বলে জানান। বর্তমানে নিগম ভারতের হয়ে অভিষেকের অপেক্ষায় জাপানে রয়েছেন। আরও পড়ুন পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জও জেতা হলো না বাংলাদেশের অভিযোগকারী নারীর দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০২৫ সালের মে মাসে নিগমের সঙ্গে তার পরিচয় হয়। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিগম তাকে কাছে টানেন। তার অভিযোগ, ২০২৫ সালের ২৯ জুলাই নয়ডার একটি হোটেলে নিয়ে গিয়ে নিগম তাকে যৌন নির্যাতন ও শারীরিকভাবে নিপীড়ন করেন। ওই ঘটনায় গৌতম বুদ্ধ নগর জেলার এক্সপ্রেসওয়ে থানায় অভিযোগ দায়ের করা হয় এবং ২০২৫ সালের ১৬ ডিসেম্বর মামলাটি নথিভুক্ত হয়। তবে ঘটনার বিষয়ে নিগমেরও পাল্টা অভিযোগ রয়েছে। ২০২৫ সালের ৮ নভেম্বর বারাবাঁকি কোতোয়ালি থানায় অভিযোগ করেন তিনি। নিগমের দাবি, ওই নারী বিভিন্ন মোবাইল নম্বর থেকে তাকে ফোন করে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়েছেন। নিউজ১৮ জানিয়েছে, সম্প্রতি নিগমের বাবা অভিযোগকারী নারীর সঙ্গে ফোনে কথা বলেন এবং এক সপ্তাহ পর বিষয়টি নিয়ে কথা বলার আশ্বাস দেন। ওই নারীও জানিয়েছেন, তিনি কোনো বিরোধ তৈরি করতে চান না, শুধু নিগমের সঙ্গে কথা বলতে চান। ২২ বছর বয়সী নিগম মূলত স্পিন বোলিংয়ের পাশাপাশি নিচের দিকে ব্যাটিং করেন। উত্তর প্রদেশের হয়ে ছয়টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। আইপিএলেও দিল্লি ক্যাপিটালসের হয়ে ১৯ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন। ইনজুরির কারণে বরুণ চক্রবর্তী ছিটকে যাওয়ার পর ভারতের জাতীয় দলে ডাক পেয়েছেন নিগম। জাপানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষেকের সম্ভাবনা রয়েছে তার। পাশাপাশি ২০২৬ এশিয়ান গেমসের ভারতীয় দলেও রয়েছেন তিনি। Download PhotoCard SHARES খেলাধুলা বিষয়: এশিয়ান গেমসে যাওয়া ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ
ভারতের এশিয়ান গেমস দলে থাকা ক্রিকেটার বিপ্রজ নিগমের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন হায়দরাবাদের এক নারী। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই নারী।
তবে নিগমও ওই নারীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার নিগমের বাড়ির সামনে কয়েক ঘণ্টা অবস্থান করেন অভিযোগকারী নারী।
তিনি ক্রিকেটারের সঙ্গে সরাসরি কথা বলতে চান বলে জানান। বর্তমানে নিগম ভারতের হয়ে অভিষেকের অপেক্ষায় জাপানে রয়েছেন।
আরও পড়ুন পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জও জেতা হলো না বাংলাদেশের অভিযোগকারী নারীর দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০২৫ সালের মে মাসে নিগমের সঙ্গে তার পরিচয় হয়। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিগম তাকে কাছে টানেন।
তার অভিযোগ, ২০২৫ সালের ২৯ জুলাই নয়ডার একটি হোটেলে নিয়ে গিয়ে নিগম তাকে যৌন নির্যাতন ও শারীরিকভাবে নিপীড়ন করেন। ওই ঘটনায় গৌতম বুদ্ধ নগর জেলার এক্সপ্রেসওয়ে থানায় অভিযোগ দায়ের করা হয় এবং ২০২৫ সালের ১৬ ডিসেম্বর মামলাটি নথিভুক্ত হয়। তবে ঘটনার বিষয়ে নিগমেরও পাল্টা অভিযোগ রয়েছে। ২০২৫ সালের ৮ নভেম্বর বারাবাঁকি কোতোয়ালি থানায় অভিযোগ করেন তিনি। নিগমের দাবি, ওই নারী বিভিন্ন মোবাইল নম্বর থেকে তাকে ফোন করে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়েছেন। নিউজ১৮ জানিয়েছে, সম্প্রতি নিগমের বাবা অভিযোগকারী নারীর সঙ্গে ফোনে কথা বলেন এবং এক সপ্তাহ পর বিষয়টি নিয়ে কথা বলার আশ্বাস দেন। ওই নারীও জানিয়েছেন, তিনি কোনো বিরোধ তৈরি করতে চান না, শুধু নিগমের সঙ্গে কথা বলতে চান। ২২ বছর বয়সী নিগম মূলত স্পিন বোলিংয়ের পাশাপাশি নিচের দিকে ব্যাটিং করেন। উত্তর প্রদেশের হয়ে ছয়টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। আইপিএলেও দিল্লি ক্যাপিটালসের হয়ে ১৯ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন। ইনজুরির কারণে বরুণ চক্রবর্তী ছিটকে যাওয়ার পর ভারতের জাতীয় দলে ডাক পেয়েছেন নিগম। জাপানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষেকের সম্ভাবনা রয়েছে তার। পাশাপাশি ২০২৬ এশিয়ান গেমসের ভারতীয় দলেও রয়েছেন তিনি।