ঢাবির উন্নয়ন অধ্যয়ন বিভাগে মাস্টার্সে ভর্তি

প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত উন্নয়ন অধ্যয়ন বিভাগে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে এক বছর মেয়াদি মাস্টার্স প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি করা হবে।

ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি সম্পন্ন করা প্রার্থীরা এ প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

 

ভর্তি হতে আগ্রহী প্রার্থীদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। স্নাতক পরীক্ষায় ৪-এর স্কেলে ন্যূনতম সিজিপিএ ৩.২৫ অর্জন করতে হবে।

 

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে ভর্তির ক্ষেত্রে নির্ধারিত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাও পূরণ করতে হবে। বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জনকারীরাও সমমানের যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন।

 

আবেদনকারীর স্নাতক ডিগ্রি সামাজিক বিজ্ঞান, বিজনেস স্টাডিজ, প্রকৌশল, আইন অথবা বিজ্ঞান-সংশ্লিষ্ট নির্ধারিত বিষয়গুলোর যেকোনো একটিতে হতে হবে।

মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।

লিখিত পরীক্ষায় অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, নৃবিজ্ঞান, সমাজবিজ্ঞান ও গবেষণাপদ্ধতি বিষয়ে প্রশ্ন থাকবে। 

লিখিত ও মৌখিক পরীক্ষার মোট নম্বর ১০০। লিখিত পরীক্ষা আগামী ২৪ অক্টোবর ২০২৬, শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে ৯০ মিনিট।

আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট বিভাগীয় অফিস থেকে নির্ধারিত ফি দিয়ে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে। ফরম সংগ্রহ ও আবেদন সম্পন্ন করার শেষ সময় ২৩ অক্টোবর ২০২৬।

ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য উন্নয়ন অধ্যয়ন বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

  • এএটি