১০০ কিলোমিটারে কত বাড়লো বাসভাড়া

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৬

স্বল্প ও দূরপাল্লার বাসভাড়া বাড়িয়েছে সরকার। প্রতি কিলোমিটারে ভাড়া বেড়েছে ১৭ পয়সা। জ্বালানি তেলের দামবৃদ্ধির কারণে বাসের ভাড়া বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে বাস ও মিনিবাসের ভাড়া বাড়ানোর ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

নতুন ভাড়া অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৭০ পয়সা।

আরও পড়ুন

বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা

অন্যদিকে দূরপাল্লার পথে বাসভাড়া কিলোমিটারে ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৪০ পয়সা। সে হিসাবে প্রতি ১০০ কিলোমিটারে ভাড়া বেড়েছে ১৭ টাকা।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) এলাকায় কিলোমিটারপ্রতি বাসভাড়া ২ টাকা ৪৩ পয়সা বর্তমানে। সেটা ১৭ পয়সা বেড়ে হয়েছে ২ টাকা ৬০ পয়সা।

আজই নতুন ভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি হবে। আজ থেকেই নতুন ভাড়া কার্যকর হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

আরও পড়ুন

ঘোষণার আগেই বাসে ১০-২০ টাকা বাড়তি ভাড়া আদায়

স্থানভেদে বাস ও মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ ও ১০ টাকাই বহাল আছে বলেও জানিয়েছেন শেখ রবিউল আলম।

বিজ্ঞাপন

সরকার আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। নতুন দামে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বেড়েছে।

মূল্যবৃদ্ধির ফলে ডিজেলের দাম ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৬০ টাকা এবং পেট্রোলের দাম ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে।

আরএমএম/বিএ