কোন এলাকায় কেমন লোডশেডিং আজ

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৬

দেশে আজ (মঙ্গলবার) সন্ধ্যার পিক আওয়ারে মোট ১৬৩৩ মেগাওয়াট লোডশেডিং হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। সাবস্টেশন প্রান্তের হিসাবে এ লোডশেডিংয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির তথ্য বিশ্লেষণ করে লোডশেডিংয়ের এ চিত্র দেখা গেছে।

এলাকাভিত্তিক পূর্বাভাস অনুযায়ী, সবচেয়ে বেশি লোডশেডিং হতে পারে ঢাকা অঞ্চলে ২৮০ মেগাওয়াট। এরপর ময়মনসিংহে ২৫৩ মেগাওয়াট এবং খুলনায় ২৫০ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস রয়েছে।

এছাড়া কুমিল্লায় ২০০ মেগাওয়াট, রাজশাহীতে ২০০ মেগাওয়াট, রংপুরে ১৮০ মেগাওয়াট, সিলেটে ১০০ মেগাওয়াট, চট্টগ্রামে ৯০ মেগাওয়াট এবং বরিশালে ৮০ মেগাওয়াট লোডশেডিং হতে পারে।

বিদ্যুতের চাহিদার তুলনায় সরবরাহে ঘাটতি দেখা দিলে সন্ধ্যার সর্বোচ্চ চাহিদার সময়ে বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে লোডশেডিং করতে হয়। আজকের পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চলে মোট ১৬৩৩ মেগাওয়াট লোডশেডিং হতে পারে।

এনএস/এমআইএইচএস