জামায়াত নেতা সাইফুল আলম মিলনের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাকড প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৬ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলনের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাকড হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে দলের ঢাকা মহানগরী উত্তরের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও প্রচার-মিডিয়া সম্পাদক মো. আতাউর রহমান সরকার এ তথ্য জানান। এক বার্তায় তিনি জানান, সাইফুল আলম খান মিলনের হোয়াটসঅ্যাপ নম্বর ০১৭০৯৩৭১৩৬৬ হ্যাকড হয়েছে। উল্লিখিত, নম্বর থেকে কারও সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হলে তা এড়িয়ে চলার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে সতর্ক থাকতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এমইউ/এমএএইচ/ Download PhotoCard SHARES জাতীয় বিষয়: জামায়াত নেতা সাইফুল আলম মিলনের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাকড