নির্বাচনে জিতলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিশ্রুতি বেন-গভিরের প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৬ পরবর্তী সরকারে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। রোববার (২৭ সেপ্টেম্বর) তিনি এই ঘোষণা দেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত একটি ভিডিও চিত্রে দেখা যায়, ১৯৯৬ সাল থেকে ইসরায়েলে বন্দী ফিলিস্তিনি নাগরিক হাসান সালামাহর কারাকক্ষে গিয়ে বেন-গভির তাকে সরাসরি বলছেন, ‘আমি তোমাকে মৃত্যুদণ্ড দিতে চাই।’ ভিডিওটি প্রকাশের সঙ্গে বেন-গভির উল্লেখ করেন, নতুন সরকারে প্রতিরক্ষামন্ত্রীর পদ পেলে সালামাহর মতো ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড নিশ্চিত করবেন এবং স্বেচ্ছায় স্থানান্তরের নামে ফিলিস্তিনিদের গাজা ও পশ্চিম তীর থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করবেন। তার দল জিউশ পাওয়ার পরবর্তী জোটে যোগ দেওয়ার প্রধান শর্ত হিসেবে প্রতিরক্ষা ও বিচার মন্ত্রণালয়ের দায়িত্ব দাবি করবে। ফিলিস্তিনি ও আরব দেশগুলোর প্রবল বিরোধিতা সত্ত্বেও তিনি দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের স্থানান্তরের এই বিতর্কিত দাবির পক্ষে অবস্থান নিয়ে আসছেন। হাসান সালামাহ আশির দশকে পরিচালিত বিভিন্ন হামলার অভিযোগে একাধিক যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত। এসব হামলায় কয়েক ডজন ইসরায়েলি নিহত ও আহত হয়েছিল বলে ইসরায়েলি আদালতের রায়ে উল্লেখ করা হয়। চলতি বছরের মার্চ মাসে ইসরায়েলের পার্লামেন্ট নেসেট ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রেখে একটি আইন অনুমোদন করে, যা বেন-গভির ও তার দল শক্তভাবে সমর্থন করে। এই আইনটি আঞ্চলিক ও আরব দেশগুলোতে তীব্র প্রতিবাদ ও সমালোচনার জন্ম দেয়। আগামী ২৭ অক্টোবর ইসরায়েলের পরবর্তী পার্লামেন্ট বা নেসেট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। Download PhotoCard SHARES আন্তর্জাতিক বিষয়: নির্বাচনে জিতলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিশ্রুতি বেন-গভিরের
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত একটি ভিডিও চিত্রে দেখা যায়, ১৯৯৬ সাল থেকে ইসরায়েলে বন্দী ফিলিস্তিনি নাগরিক হাসান সালামাহর কারাকক্ষে গিয়ে বেন-গভির তাকে সরাসরি বলছেন, ‘আমি তোমাকে মৃত্যুদণ্ড দিতে চাই।’ ভিডিওটি প্রকাশের সঙ্গে বেন-গভির উল্লেখ করেন, নতুন সরকারে প্রতিরক্ষামন্ত্রীর পদ পেলে সালামাহর মতো ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড নিশ্চিত করবেন এবং স্বেচ্ছায় স্থানান্তরের নামে ফিলিস্তিনিদের গাজা ও পশ্চিম তীর থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করবেন। তার দল জিউশ পাওয়ার পরবর্তী জোটে যোগ দেওয়ার প্রধান শর্ত হিসেবে প্রতিরক্ষা ও বিচার মন্ত্রণালয়ের দায়িত্ব দাবি করবে। ফিলিস্তিনি ও আরব দেশগুলোর প্রবল বিরোধিতা সত্ত্বেও তিনি দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের স্থানান্তরের এই বিতর্কিত দাবির পক্ষে অবস্থান নিয়ে আসছেন। হাসান সালামাহ আশির দশকে পরিচালিত বিভিন্ন হামলার অভিযোগে একাধিক যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত। এসব হামলায় কয়েক ডজন ইসরায়েলি নিহত ও আহত হয়েছিল বলে ইসরায়েলি আদালতের রায়ে উল্লেখ করা হয়। চলতি বছরের মার্চ মাসে ইসরায়েলের পার্লামেন্ট নেসেট ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রেখে একটি আইন অনুমোদন করে, যা বেন-গভির ও তার দল শক্তভাবে সমর্থন করে। এই আইনটি আঞ্চলিক ও আরব দেশগুলোতে তীব্র প্রতিবাদ ও সমালোচনার জন্ম দেয়। আগামী ২৭ অক্টোবর ইসরায়েলের পরবর্তী পার্লামেন্ট বা নেসেট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।