যমুনা গ্রুপে এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৬ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ। প্রতিষ্ঠানটির এইচআর ও অ্যাডমিন বিভাগে এক্সিকিউটিভ পদে একজন কর্মী নিয়োগ দেওয়া হবে। গত ৭ অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে, যা চলবে আগামী ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থী মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। এক নজরে যমুনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ পদের নাম: এক্সিকিউটিভ বিভাগ: এইচআর ও অ্যাডমিন পদসংখ্যা: ১টি শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট এক্সেল ও ওয়ার্ডে দক্ষতা থাকতে হবে। অভিজ্ঞতা: যোগাযোগ, নথিপত্র ব্যবস্থাপনা, কাজের সুশৃঙ্খল বিন্যাস ও সমস্যা সমাধানে অভিজ্ঞতা থাকতে হবে। চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী ও পুরুষ বয়সসীমা: ২৫ থেকে ৩২ বছর কর্মস্থল: ঢাকা বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী। আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগের বিস্তারিত শর্ত ও আবেদনপ্রক্রিয়া জানতে প্রতিষ্ঠানের প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনা অনুসরণ করতে হবে। আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর ২০২৬। Download PhotoCard SHARES চাকরি বিষয়: যমুনা গ্রুপে এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ