নিয়োগ দেবে ওয়ার্ল্ড ভিশন, আবেদন চলবে আরও চার দিন প্রকাশিত: ১০:৫৮ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৬ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি উন্নয়ন সংস্থাটি এমআইএস অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৬ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও সংস্থার নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এক নজরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রতিষ্ঠানের নাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ ২৬ অক্টোবর ২০২৬ পদ সংখ্যা ১টি লোকবল নিয়োগ নির্ধারিত নয় চাকরির খবর ঢাকা পোস্ট জবস আবেদন করার মাধ্যম অনলাইন আবেদন শুরুর তারিখ ২৬ অক্টোবর ২০২৬ আবেদনের শেষ তারিখ ৩১ অক্টোবর ২০২৬ অফিশিয়াল ওয়েবসাইট https://www.wvi.org আবেদন করার লিংক অফিশিয়াল নোটিশের নিচে প্রতিষ্ঠানের নাম: ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পদের নাম: এমআইএস অফিসার পদসংখ্যা: ০১টি শিক্ষাগত যোগ্যতা: সামাজিক বিজ্ঞান/পরিসংখ্যান/কম্পিউটার সায়েন্স/উন্নয়ন ব্যবস্থাপনা/আন্তর্জাতিক উন্নয়ন বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষ; মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্ট ব্যবহারের পাশাপাশি জুম (Zoom), গুগল চ্যাট (Google Chat) বা মাইক্রোসফট টিমস (Microsoft Teams)-এর মতো অনলাইন যোগাযোগ প্ল্যাটফর্ম ব্যবহার। অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) বয়সসীমা: কমপক্ষে ২৫ বছর কর্মস্থল: কক্সবাজার (উখিয়া) বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ১টি উৎসব বোনাসসহ আরো অন্যান্য সুবিধাদি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী। বিজ্ঞাপন আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর ২০২৬ SHARES চাকরি বিষয়: আবেদন চলবে আরও চার দিননিয়োগ দেবে ওয়ার্ল্ড ভিশন