পূর্ণতার হাসির পরেই আউট সাদমান, ফিরলেন হৃদয়ও প্রকাশিত: ১০:০৬ পূর্বাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৬ মাঠ ছাড়ার সময় গতকালও হেসেছিলেন সাদমান ইসলাম। তবে সে হাসিতে ছিল না পূর্ণতা। থাকবে কী করে? ৯৯ রানে অপরাজিত থেকে যে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। তাই নিশ্চিতভাবে কিছুটা চিন্তা নিয়ে মাঠ ছেড়েছিলেন সাদমান। কেননা পরের দিন সেঞ্চুরির আশায় মাঠে নেমে অনেককেই হতাশা নিয়ে ড্রেসিংরুমে ফিরতে দেখা গেছে। বাংলাদেশি ব্যাটার অবশ্য তা হতে দেননি। তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। দ্বিতীয় দিনের দ্বিতীয় বলে। লেগ সাইডে জশুয়া বিশপের বলকে ঠেলে দিয়ে ডাবলের মাধ্যমে তিন অংক স্পর্শ করেন সাদমান। অপেক্ষা শেষ হওয়ায় পরে সেজদার মাধ্যমে সৃষ্টিকর্তার শুকরিয়াও আদায় করলেন তিনি। তবে পূর্ণতার হাসির ইনিংসকে বড় করতে পারেননি সাদমান। বিশপের করা ফিরতি ওভারেই এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি। রিভিউ নিয়ে বাঁচতে পারেননি ১০৫ রানের দারুণ ইনিংস খেলা বাঁহাতি ওপেনার। ২৩৪ বলের ইনিংসটি সাজিয়েছেন ১১ চারে। সাদমানের বিদায়ের পর দ্রুত ফিরেছেন তাওহিদ হৃদয়ও। তাকেও শিকার করেছেন বিশপ। ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনারের বলে বোল্ড হন তিনি। গতকাল পেশিতে টান পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়া হৃদয় ৮ রানের জন্য পাননি টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি। ৪২ রানের ইনিংসটি সাজান ৩ চারে। তাতে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা ভালো হলো না বাংলাদেশের। প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ২২৫ রান। লিটন দাসের ১২ রানের বিপরীতে ৪ রানে অপরাজিত মেহেদী হাসান মিরাজ। ৩ উইকেটে ২১৩ রান নিয়ে দিন শুরু করেছিল বাংলাদেশ। Download PhotoCard SHARES খেলাধুলা বিষয়: পূর্ণতার হাসির পরেই আউট সাদমানফিরলেন হৃদয়ও
থাকবে কী করে? ৯৯ রানে অপরাজিত থেকে যে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। তাই নিশ্চিতভাবে কিছুটা চিন্তা নিয়ে মাঠ ছেড়েছিলেন সাদমান। কেননা পরের দিন সেঞ্চুরির আশায় মাঠে নেমে অনেককেই হতাশা নিয়ে ড্রেসিংরুমে ফিরতে দেখা গেছে। বাংলাদেশি ব্যাটার অবশ্য তা হতে দেননি।
তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। দ্বিতীয় দিনের দ্বিতীয় বলে। লেগ সাইডে জশুয়া বিশপের বলকে ঠেলে দিয়ে ডাবলের মাধ্যমে তিন অংক স্পর্শ করেন সাদমান। অপেক্ষা শেষ হওয়ায় পরে সেজদার মাধ্যমে সৃষ্টিকর্তার শুকরিয়াও আদায় করলেন তিনি।
তবে পূর্ণতার হাসির ইনিংসকে বড় করতে পারেননি সাদমান। বিশপের করা ফিরতি ওভারেই এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি। রিভিউ নিয়ে বাঁচতে পারেননি ১০৫ রানের দারুণ ইনিংস খেলা বাঁহাতি ওপেনার। ২৩৪ বলের ইনিংসটি সাজিয়েছেন ১১ চারে। সাদমানের বিদায়ের পর দ্রুত ফিরেছেন তাওহিদ হৃদয়ও।
তাকেও শিকার করেছেন বিশপ। ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনারের বলে বোল্ড হন তিনি। গতকাল পেশিতে টান পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়া হৃদয় ৮ রানের জন্য পাননি টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি। ৪২ রানের ইনিংসটি সাজান ৩ চারে। তাতে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা ভালো হলো না বাংলাদেশের। প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ২২৫ রান। লিটন দাসের ১২ রানের বিপরীতে ৪ রানে অপরাজিত মেহেদী হাসান মিরাজ। ৩ উইকেটে ২১৩ রান নিয়ে দিন শুরু করেছিল বাংলাদেশ।