ঢাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৪ প্রকাশিত: ১১:২৩ পূর্বাহ্ণ, মার্চ ২৮, ২০২৪ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ২ হাজার ৯৭৭ পিস ইয়াবা, ১১.৫ গ্রাম হেরোইন, ১৮ কেজি ৮৫০ গ্রাম গাঁজা ও ৩ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। ডিএমপি জানায়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। Download PhotoCard SHARES জাতীয় বিষয়: ঢাকাপুলিশ