চান্দিমালকে ফিরিয়ে জুটি ভাঙলেন সাকিব

প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ, মার্চ ৩১, ২০২৪

পানি বিরতির পর দ্বিতীয় ঘণ্টার শুরুতেই দলকে সাফল্য এনে দিলেন সাকিব আল হাসান। দারুণ এক ডেলিভারিতে ফেরালেন দিনেশ চান্দিমালকে।

অফ স্টাম্পের বাইরে ফুল লেংথে ঝুলিয়ে করেন সাকিব। সামনের পায়ে এসে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার চেষ্টা করেন চান্দিমাল। উইকেটে গ্রিপ করে বেরিয়ে যাওয়ার মুখে ছুঁয়ে চান্দিমালের ব্যাটের বাইরের কানা ছুঁয়ে যায় বল। ক্যাচ নিতে কোনো ভুল করেননি লিটন কুমার দাস।

চান্দিমালের বিদায়ে ভাঙল ৮৯ রানের জুটি। ক্রিজে নতুন ব্যাটসম্যান কামিন্দু মেন্ডিস। অধিনায়ক ধানাঞ্জয়া ডি সিলভার সঙ্গী হলেন তিনি। সিলেট টেস্টের দুই ইনিংসেই দেড়শ ছোঁয়া জুটি গড়েন ধানাঞ্জয়া ও কামিন্দু।