যানজটে স্থগিত তামিম-মাশরাফিদের ম্যাচ প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৪ চলতি ডিপিএলে কিছুদিন আগে জ্যামের কারণে দুই ঘণ্টা দেরিতে মাঠে পৌঁছেছিলেন তামিম ইকবাল। এবার সেই জ্যামের কারণে স্থগিত হলো ডিপিএলে আজকের দুটি ম্যাচ। সাভারের বিকেএসপিতে আজ (মঙ্গলবার) ম্যাচ ছিল প্রাইম ব্যাংক-পারটেক্স স্পোর্টিং ক্লাব ও শেখ জামাল-লিজেন্ডস অব রূপগঞ্জের। তবে সেই ম্যাচ মাঠে গড়ানোর আগেই স্থগিত করতে হয়েছে। মূলত সাভারের তীব্র যানজটের কারণে বিকেএসপির মাঠে পৌঁছাতে পারেননি কোনো দল। যে কারণে বাধ্য হয়েই ম্যাচ স্থগিত করেছে সিসিডিএম। এর আগে ভোরে হেমায়েতপুর এলাকায় ঘটে এক দুর্ঘটনা। তাতে বন্ধ হয় পুরো রাস্তার চলাচল। ফলে দেখা দেয় তীব্র যানজট। এদিন মাঠে নামার কথা ছিল তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজার দলদের। এছাড়া ম্যাচ ছিল নুরুল হাসান সোহানদেরও। লিজেন্ড অব রূপগঞ্জের কর্মকর্তা আহমেদ রুবেল ঢাকা পোস্টকে বলেন, ‘হেমায়েতপুরে তীব্র যানজট শুরু হয়, যে কারণে মাঠে পৌঁছানো সম্ভব হয়নি। তবে খেলা রিসিডিউল করা হয়েছে আজকের ম্যাচ দুটি কাল হবে। কালকের গুলো দেওয়া হয়েছে আগামী পরশু।’ Download PhotoCard SHARES ক্রিকেট বিষয়: তামিম-মাশরাফিদেরম্যাচযানজট