তাসনিয়া ফারিণের নামে মেয়ের নাম রেখেছেন কলকাতার ট্যাক্সিচালক প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৪ প্রথমবারের মতো কলকাতার সিনেমায় অভিনয় করেই ‘ফিল্মফেয়ার’ পুরস্কার জিতেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এপার বাংলার পাশাপাশি ওপার বাংলাতেও সমান জনপ্রিয়তা পাচ্ছেন এই অভিনেত্রী। এবার তেমনই এক চিত্রের দেখা মিলল ফারিণের ধারণ করা এক ভিডিওতে। গত শুক্রবার কলকাতায় সেরা নবাগতা অভিনেত্রী বিভাগে পুরস্কার জয়ের পর ঢাকায় ফেরেননি ফারিণ, ঘুরে দেখছেন কলকাতা শহর। এরই মধ্যে সেখানকার শহরের একটি ট্যাক্সিচালকের কাণ্ডে মুগ্ধ হলেন এই অভিনেত্রী। যার নাম রাকিব। কলকাতা শহরে উবারচালক তিনি। সাড়ে আট বছর বয়সি এক কন্যাসন্তানের জনক। যার নাম আগে ছিল রাফিয়া সুলতানা। নিজের নামের সঙ্গে মিলিয়ে অনেক ভালোবেসে মেয়ের এই নাম রেখেছিলেন রাকিব। কিন্তু ভিন্ন এক ভালোলাগা আর ভালোবাসার টানে বদলে ফেলেছেন মেয়ের সেই নাম। SHARES বিনোদন বিষয়: কলকাতাতাসনিয়া