হাতিরঝিল থেকে যুবকের লাশ উদ্ধার প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৪ রাজধানীর হাতিরঝিল থেকে ভাসমান অবস্থায় ফয়েজ কাদের চৌধুরী (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রামপুরা ব্রিজ এলাকার লেক থেকে লাশটি উদ্ধার করা হয়। ফয়েজ ৬২১/১ উত্তর শাহজাহানপুর এলাকার ফজলুল কাদের চৌধুরীর ছেলে। বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন বলেন, ফয়েজ কাদের চৌধুরী মানসিক ভারসাম্যহীন ছিলেন। রবিবার রাতে তার পরিবারের সঙ্গে রাগ করে উত্তর শাহজাহানপুরের বাসা থেকে বের হয়ে যান। ওসি আরও বলেন, সোমবার সকাল সাড়ে ১০টা দিকে হাতিরঝিলে ভাস্যমান অবস্থায় তার মৃতদেহ দেখতে পেয়ে পথচারীরা পুলিশের খবর দেয়। পরে সাড়ে ১১টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। Download PhotoCard SHARES জাতীয় বিষয়: রাজধানীহাতিরঝিল