আরেকটি শিরোপার সামনে ম্যানসিটি, প্রতিপক্ষ হবে কে?

প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৪

গেল মৌসুমে ট্রেবল জয়ের রেকর্ড গড়া ম্যানচেস্টার সিটি চলতি মৌসুমেও একই পথে হাঁটছিল। অবশ্য গেল সপ্তাহে রিয়াল মাদ্রিদের কাছে টাইব্রেকারে হেরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছে পেপ গার্দিওলার শিষ্যরা। তবে বাকি দুই শিরোপার লড়াইয়ে এখনো আশা আছে সিটিজেনদের। এরই মধ্যে এফএ কাপের ফাইনালে উঠে গেছে তারা।গতকাল (শনিবার) ওয়েম্বলি স্টেডিয়ামে চেলসিকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো এফএ কাপের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। এদিকে, আজ (রোববার) বাংলাদেশ সময় রাতে কভেন্ট্রি সিটির মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। এদিন জয় পেলেই ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী সিটির মুখোমুখি হবে রেড ডেভিলরা।