ব্যালন ডি’অর মঞ্চে কেইন, এমবাপ্পে ও ইয়ামাল প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৬ ফুটবল বিশ্বের জমকালো আয়োজন ব্যালন ডি’অর অনুষ্ঠান ঘিরে তারকা সমাবেশ। একে একে হাজির হয়েছেন কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামাল। আর স্ত্রীকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে যোগ দিয়েছেন হ্যারি কেইন। এবারের পুরস্কারের অন্যতম দাবিদার এই তিন তারকার উপস্থিতিতে জমে উঠেছে ব্যালন ডি’অরের মঞ্চ। এ ছাড়া স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোকে সঙ্গে নিয়ে পৌঁছেছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি এবং মাইকেল ওলিসেও পৌঁছেছেন ফুটবলের সর্বোচ্চ পুরস্কারের এই অনুষ্ঠানে। সাবেক তারকাদের মধ্যে রোনালদো নাজারিও ও লুইস ফিগোকেও দেখা গেছে। মনোনয়ন পাওয়া ফুটবলারদের মধ্যে ইয়ামাল সবচেয়ে কম বয়সী, আর সবচেয়ে বেশি বয়সী মেসি। এর আগে, এবারের ব্যালন ডি’অরের সেরা ১০-এর চূড়ান্ত তালিকা প্রকাশ করে আয়োজক কর্তৃপক্ষ। তালিকায় রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি, ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলে, নরওয়ের আর্লিং হলান্ড, ইংল্যান্ডের হ্যারি কেইন, জর্জিয়ার খভিচা কাভারাস্কেলিয়া, ফ্রান্সের মাইকেল অলিসে এবং স্পেনের ফাবিয়ান রুইজ, রদ্রি ও লামিন ইয়ামাল। Download PhotoCard SHARES খেলাধুলা বিষয়: এমবাপ্পে ও ইয়ামালব্যালন ডি’অর মঞ্চে কেইন
ফুটবল বিশ্বের জমকালো আয়োজন ব্যালন ডি’অর অনুষ্ঠান ঘিরে তারকা সমাবেশ। একে একে হাজির হয়েছেন কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামাল।
আর স্ত্রীকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে যোগ দিয়েছেন হ্যারি কেইন। এবারের পুরস্কারের অন্যতম দাবিদার এই তিন তারকার উপস্থিতিতে জমে উঠেছে ব্যালন ডি’অরের মঞ্চ। এ ছাড়া স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোকে সঙ্গে নিয়ে পৌঁছেছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি এবং মাইকেল ওলিসেও পৌঁছেছেন ফুটবলের সর্বোচ্চ পুরস্কারের এই অনুষ্ঠানে। সাবেক তারকাদের মধ্যে রোনালদো নাজারিও ও লুইস ফিগোকেও দেখা গেছে।
মনোনয়ন পাওয়া ফুটবলারদের মধ্যে ইয়ামাল সবচেয়ে কম বয়সী, আর সবচেয়ে বেশি বয়সী মেসি। এর আগে, এবারের ব্যালন ডি’অরের সেরা ১০-এর চূড়ান্ত তালিকা প্রকাশ করে আয়োজক কর্তৃপক্ষ। তালিকায় রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি, ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলে, নরওয়ের আর্লিং হলান্ড, ইংল্যান্ডের হ্যারি কেইন, জর্জিয়ার খভিচা কাভারাস্কেলিয়া, ফ্রান্সের মাইকেল অলিসে এবং স্পেনের ফাবিয়ান রুইজ, রদ্রি ও লামিন ইয়ামাল।