গাইবান্ধা জেলা ছাত্রদলের ১১৫ সদস্যের কমিটি ঘোষণা প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৬ গাইবান্ধা জেলা ছাত্রদলের ১১৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। এতে শহীদুজ্জামান সরকার শাহীনকে আহ্বায়ক এবং ওয়ালিদ শাকিলকে সদস্য সচিব করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা ছাত্রদলের সদস্য সচিব ওয়ালিদ শাকিল।গত ২৪ অক্টোবর দলীয় প্যাডে কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। দুই দিন পরে ২৬ অক্টোবর কমিটির তালিকা ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত হয়।কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন ইমাম হাসান আলাল। এছাড়া ৫৩ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ৫৫ জনকে সাধারণ সদস্য রাখা হয়েছে।জেলা ছাত্রদলের সদস্য সচিব ওয়ালিদ শাকিল বলেন, চলতি বছরের মে মাসে গাইবান্ধা জেলা ছাত্রদলের সাত সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। ওই সাতজনসহ আরও ১০৮ জনকে যুক্ত করে এবার ১১৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ভবিষ্যতে কমিটিতে আরও সদস্য সংযুক্ত হতে পারেন।এর আগে গত ১৩ মে দলীয় প্যাডে স্বাক্ষরিত এক চিঠিতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির গাইবান্ধা জেলা ছাত্রদলের সাত সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেন।এদিকে, একটি পৌরসভা ও পাঁচটি উপজেলা শাখাসহ মোট ছয়টি শাখা কমিটির অনুমোদন দিয়েছে গাইবান্ধা জেলা ছাত্রদল। গত ২০ অক্টোবর দলীয় প্যাডে জেলা ছাত্রদলের আহ্বায়ক শহীদুজ্জামান সরকার শাহীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন আলাল ও সদস্য সচিব ওয়ালিদ শাকিলের স্বাক্ষরে এসব কমিটির অনুমোদন দেওয়া হয়।অনুমোদিত শাখা কমিটির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি আগামী ৩০ দিনের মধ্যে প্রতিটি শাখায় পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।জেলা ছাত্রদলের অনুমোদন দেওয়া ছয়টি শাখা হলো-গাইবান্ধা সদর উপজেলা, সাদুল্লাপুর উপজেলা, গোবিন্দগঞ্জ উপজেলা, সাঘাটা উপজেলা, ফুলছড়ি উপজেলা এবং গোবিন্দগঞ্জ পৌরসভা ছাত্রদল। SHARES সারা বাংলা বিষয়: গাইবান্ধা জেলা ছাত্রদলের ১১৫ সদস্যের কমিটি ঘোষণা