কমোডিটি এক্সচেঞ্জ ও সুকুকে বিনিয়োগে আগ্রহী কাতার: সালমান এফ রহমান প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৪ বাংলাদেশের পুঁজিবাজারে সম্প্রতি চালু হওয়া কমোডিটি এক্সচেঞ্জ ও শরিয়াহভিত্তিক ইসলামি বন্ড বা সুকুকে বিনিয়োগ নিয়ে আগ্রহ প্রকাশ করেছে কাতার প্রতিনিধি দল। বিষয়টি নিয়ে তারা পরবর্তীতে আরও বিস্তারিত জেনে এ খাতে বিনিয়োগ করবেন। বাংলাদেশ ও কাতারের ব্যবসায়ী প্রতিনিধি দলের মধ্যকার বৈঠক শেষে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সালমান এফ রহমান। আর কাতারের ব্যবসায়ী নেতৃত্ব দেন দেশটির শিল্প ও বাণিজ্যমন্ত্রী আহমেদ বিন জসিম আল থানি।সালমান এফ রহমান বলেন, বৈঠকে এফটিএর বিষয়ে প্রস্তাব দিলে কাতারের মন্ত্রী আগ্রহ প্রকাশ করেন। এ প্রস্তাবে তারা খুবই আগ্রহ প্রকাশ করেছেন। তারা বলেছেন যে, বিশ্বের অনেকগুলো দেশের সঙ্গে তাদের এফটিএ আছে, সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সঙ্গেও করেছেন। পাকিস্তানের সঙ্গে এ চুক্তি করার শেষ পর্যায়ে রয়েছে। বাংলাদেশের সঙ্গেও এফটিএ করতে তারা আগ্রহ প্রকাশ করেছেন।তিনি বলেন, কমোডিটি এক্সচেঞ্জ এবং সুকুকে (শরিয়াহভিত্তিক ইসলামি বন্ড) বিনিয়োগ নিয়েও তারা আমাদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। এছাড়া, দুই দেশের বেসরকারি খাত উন্নয়নে কাজ করার সিদ্ধান্ত হয়েছে। Download PhotoCard SHARES অর্থনীতি বিষয়: নেতৃত্বপ্রতিনিধিসালমান