খেলনার প্যাকেটে আমেরিকা থেকে আসে গাঁজার ‘চকোলেট-কেক’! প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৪ বাচ্চাদের খেলনার প্যাকেট করে আমেরিকা থেকে নিয়ে আসা হয়েছে টেট্রাহাইড্রো ক্যানাবিনল যুক্ত গাঁজার কুশ, চকলেট ও কেক। পার্সেল জব্দ হওয়ার পর, পার্সেলের গায়ে থাকা একটি নম্বরের সূত্র ধরে এই চালনের সঙ্গে সংশ্লিষ্ট তিনজনকে আশুলিয়া থেকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মেট্রো (উত্তর)। গ্রেপ্তাররা হলেন মো.রাসেল মিয়া (২০), রমজান মিয়া (২১) ও মো. ইমরান ওরফে রাজ (২০)। আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য থেকে একটি পার্সেল আসে বাংলাদেশের ডাক বিভাগের বৈদেশিক ডাক শাখায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পার্সেলটি জব্দ করে খুলে দেখা যায়, পার্সেলের ভিতরে ছিলো ছয়টি প্যাকেট। যার মধ্যে ছিলো টেট্রাহাইড্রো ক্যানাবিনলযুক্ত কুশ, যা আমেরিকার তৈরি। ওজন এক কেজি ৩০০ গ্রাম। আমেরিকার তৈরি গাঁজার নয়টি চকোলেট ও ১০টি গাঁজার কেক। এসব মাদকের বাজার মূল্য প্রায় কোটি টাকা। আজ মঙ্গলবার দুপুরে সেগুনবাগিচার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক (ডিজি) মুস্তাকীম বিল্লাহ ফারুকী। SHARES জাতীয় বিষয়: গ্রেপ্তারসংশ্লিষ্ট