দুর্গাপুরে কপ্টারের আসনে বসতে গিয়ে পড়ে গেলেন মমতা, তবে সামলে নিয়ে পৌঁছে গিয়েছেন সভাস্থলে প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৪ আবার চোট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। এ বার দুর্ঘটনা দুর্গাপুরে। শনিবার আসানসোলে লোকসভা ভোটের দু’টি প্রচারসভা রয়েছে মমতার। দুর্গাপুর থেকে হেলিকপ্টারে সেখানেই যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কপ্টারে উঠে আসনে বসার সময়ে আচমকাই পড়ে যান।এর মাস দেড়েক আগেই আহত হয়েছিলেন মুখ্যমন্ত্রী। বাড়িতেই পড়ে গিয়ে কপালে আঘাত লেগেছিল তাঁর। গত ১৪ মার্চ সেই ঘটনার পর মুখ্যমন্ত্রীকে হাসপাতালে নিয়ে যেতে হয়, সেলাইও পড়ে ক্ষতস্থানে। তার ৪৪ দিন পরে আবার আহত হলেন মমতা। SHARES আন্তর্জাতিক বিষয়: মমতামুখ্যমন্ত্রী