বাকলিয়ায় হুমায়ূন হত্যার ৪৮ ঘন্টার পর ধরা পড়লো হাসান প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৪ চট্টগ্রামে বাকলিয়ার থানাধীন চাক্তাই এলাকায় হুমায়ূন কবির হত্যা মামলার প্রধান আসামি আতিক হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে তাকে বোয়ালখালী থানাধীন আল্লাহওখাড়া মাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বাকুলিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) আফতাব হোসেন বলেন,২৫ এপিল রাত পৌনে নয়টার দিকে চাক্তাই একটি খাবার হোটেলের সামনে হুমায়ূনকে হত্যা করে হাসানসহ অজ্ঞাতনামা কয়েক জন পালিয়ে যায়। এ ঘটনায় হুমায়ূনের বাবা সফিকুর রহমান বাকলিয়া থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশের ওই কর্মকর্তা জানান, পুলিশ পটিয়া ও বোয়ালখালী থানা এলাকায় ৪৮ ঘন্টার বিরতিহীন অভিযান চালিয়ে তাকে ধরতে সক্ষম হয়। আজ সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হবে। Download PhotoCard SHARES জাতীয় বিষয়: আতিকহত্যা