খাগড়াছড়িতে ব্যালট পেপারে জোর করে সিল, ভোটগ্রহণ স্থগিত প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, মে ৮, ২০২৪ খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার যতীন্দ্র কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িক স্থগিত করা হয়েছে। ব্যালট পেপারে জোর করে সিল মারার অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তা। আজ বুধবার দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল আলম।এদিকে ফুটবল প্রতীকের নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী অয়ক্রইপ্রু মারমা অভিযোগ করেন, দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রকাশ্যে অস্ত্র দেখিয়ে ভোট দিতে বাঁধা দিয়েছে অস্ত্রধারীরা। জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল আলম বলেন, ব্যালট পেপারে জোর করে সিল মারার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। Download PhotoCard SHARES জাতীয় বিষয়: ভোটগ্রহণলক্ষীছড়ি