খাগড়াছড়িতে ব্যালট বাক্স ছিনতাই, ভোটগ্রহণ স্থগিত প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, মে ৮, ২০২৪ খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে ভোটভর্তি ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটির ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। বুধবার (৮ মে) বিকেল পৌনে ৪টার দিকে কেন্দ্রটি থেকে চারটি ব্যালট বাক্স ছিনতাইয়ের পর কেন্দ্রটির ভোটগ্রহণ স্থগিত করেন প্রিসাইডিং অফিসার জিনা চাকমা। এর আগে কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগে সকাল ১০টার পর থেকে একই উপজেলার যতীন্দ্র কার্বারি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করে দেয় কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার। এ নিয়ে উপজেলার দুই ভোটকেন্দ্র স্থগিত করা হয়েছে। Download PhotoCard SHARES জাতীয় বিষয়: প্রাথমিকপ্রিসাইডিংভোটকেন্দ্র