ডাক মেরে তানজিদ তামিমের লজ্জার রেকর্ড প্রকাশিত: ১০:১৭ পূর্বাহ্ণ, জুন ২৫, ২০২৪ দলের গুরুত্বপূর্ণ সময়ে আরও একবার হতাশ করেছেন তানজিদ হাসান তামিম। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে আসা এই তারকাকে বাংলাদেশ দলে রাখা হয়েছিল অনেক বড় প্রত্যাশা নিয়ে। কিন্তু এবারের বিশ্বকাপে একের পর এক হতাশাই উপহার দিয়েছেন এই বাঁহাতি ওপেনার। আফগানিস্তানের বিপক্ষে সুপার এইটের ম্যাচে বাংলাদেশের জয় দরকার ১২.১ বলে। ১১৬ রানের টার্গেট এই সময়ের মাঝে পার করতে পারলেই টাইগাররা চলে যাবে সেমিফাইনালের বড় মঞ্চে। কিন্তু এমন এক গুরুত্বপূর্ণ ম্যাচে এসেও ডাক মেরে সাজঘরে ফিরলেন তানজিদ হাসান তামিম। সবশেষ চার ম্যাচে এটি তার তৃতীয় ডাক। আর এই ডাকের কারণে বিশ্বকাপে লজ্জার এক রেকর্ডেও নাম লিখিয়েছেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। এক বিশ্বকাপে সবচেয়ে বেশি ডাক বা শূন্য রানে আউট হওয়ার লজ্জা এখন বাংলাদেশি এই ওপেনারের নামের পাশে। তবে জুনিয়র তামিম স্বস্তি পেতে পারেন এই লজ্জায় তিনি একা নন ভেবে। এবারই উগান্ডার রজার মুকাসা শূন্যতে আউট হন তিনবার। Download PhotoCard SHARES ক্রিকেট বিষয়: তামিমবিশ্বকাপ