খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৩ দিনের কর্মসূচি দিলো বিএনপি প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৪ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বুধবার (২৬ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা অনুষ্ঠিত হয়। মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ২৯ জুন বিকাল ৩টায় রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ, ১ জুলাই সারা দেশের মহানগর এবং ৩ জুলাই জেলা সদরে সমাবেশ হবে।’ সোমবার (২৪ জুন) স্থায়ী কমিটির সভায় খালেদা জিয়ার মুক্তি, বিদেশে চিকিৎসার ইস্যুতে কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত হয়। Download PhotoCard SHARES রাজনীতি বিষয়: খালেদাজিয়া