দাঁড়িয়ে থাকা নষ্ট ট্রাকের পেছনে অন্য ট্রাকের ধাক্কা, দুই হেলপার নিহত প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৪ রাজবাড়ীর কালুখালীতে দাঁড়িয়ে থাকা ফলবাহী ট্রাককে পেছনে আরেকটি ট্রাক ধাক্কা দিলে উভয় ট্রাকের দুই হেলপার নিহত হয়েছেন। শনিবার (৬ জুলাই) সকাল ৬টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী ফায়ার সার্ভিস এলাকার কালীবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুষ্টিয়া জেলার খাজানগর গ্রামের ফেলু হোসেনের ছেলে লিটন হোসেন (৩৫) ও রাজশাহী জেলার চারঘাট গ্রামের আনসারের ছেলে আনিছুর (৩৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ফায়ার সার্ভিস এলাকার কালীবাড়ি নামক স্থানে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ফলবাহী একটি নষ্ট হওয়ার কারণে রাস্তার পাশে দাঁড়িয়ে কাজ করছিল। আজ সকাল ৬টার দিকে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি ফলের খালি ঝুড়িভর্তি ট্রাক নষ্ট ট্রাকটিকে ওভারটেক করতে গেলে দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে চলমান ট্রাকের হেলপার আনিসুর ট্রাকের সঙ্গে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় দাঁড়িয়ে ঢাকা ট্রাকের হেলপার লিটন হোসেন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পাংশা হাইওয়ে থানার ওসি হারুন-উর-রশীদ বলেন, দাঁড়িয়ে থাকা নষ্ট একটি ট্রাক ওভারটেক করার সময় পেছন থেকে অন্য একটি ট্রাক ধাক্কা দিলে উভয় ট্রাকের হেলপার নিহত হয়েছেন। উভয় ট্রাকের চালক পলাতক রয়েছে। তাদেরকে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন। Download PhotoCard SHARES জাতীয় বিষয়: চারঘাটনষ্টহেলপার