বাঁশখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৪ বাঁশখালীতে পুকুরে ডুবে আবির নামের ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) উপজেলার ৭নং সরল ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবির ওই এলাকার হেলালের ছেলে। জানা গেছে, মঙ্গলবার আনুমানিক সাড়ে ১১ টার দিকে শিশু আবিরের মা ঘরের ভিতর মোবাইলে গেমস খেলা নিয়ে ব্যস্ত অন্যদিকে শিশু আবির ঘরের বাহিরে খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে আসলে কর্তব্যরত চিকিৎসক আবিরকে মৃত ঘোষণা করেন। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফায়েল আহমেদ জানান, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়। SHARES জাতীয় বিষয়: পুকুরপাড়েবাঁশখালীতেশিশুর