রাজধানী যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না আজ প্রকাশিত: ১০:৪৯ পূর্বাহ্ণ, জুলাই ১১, ২০২৪ রাজধানী ঢাকার কলাবাগান, কাঁঠালবাগান, পূর্ব রাজাবাজার, গ্রিন রোড ও পান্থপথ এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না আজ। একই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে। গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তরকাজের জন্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত কলাবাগান, কাঁঠালবাগান, পূর্ব রাজাবাজার, গ্রিন রোড ও পান্থপথ এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ। Download PhotoCard SHARES জাতীয় বিষয়: গণমাধ্যমেডিস্ট্রিবিউশন