‘শিক্ষাজীবন শেষের আগেই দেশ চালাতে চাইলে হিতে বিপরীত হবে’

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৪

শিক্ষাজীবন শেষ হওয়ার আগেই যদি ছাত্ররা দেশ চালাতে চায়, তাহলে হিতে বিপরীত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। 

তিনি বলেন, ‘আগামীতে ছাত্ররাই দেশ পরিচালনা করবে, তবে সেটা শিক্ষাজীবন শেষে। শিক্ষকের কথা ছাত্ররা না শুনলে সিস্টেম ভেঙে পড়বে।’

সোমবার (৩০ ডিসেম্বর) অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইট বিষয়ক এক সেমিনারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সংস্কার বিষয়ে মঈন খান বলেন, ‘মানুষের সংস্কার না হলে হাজারটি সংস্কার কমিশন করেও লাভ হবে না।’

সিকিউরিটি ট্যাবু নিয়ে তিনি বলেন, ‘সিকিউরিটি ট্যাবু পৃথিবীকে গ্রাস করছে, যা আতঙ্কের। দেশে প্রযুক্তির ব্যবহার বাড়লেও হয়রানি কমেনি, সেবার মান বাড়েনি।’