দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রকাশিত: ১০:৫১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৪

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দেশটির আদালত।

আজ মঙ্গলবার সিউলের ওয়েস্টার্ন ডিসট্রিক্ট এই আদেশ জারি করেন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিতে নির্দেশ দেয়া হয়েছে।

মূলত অধিক তদন্তের স্বার্থে ইউনকে গ্রেপ্তারের অনুমতি দিয়েছে আদালত। দক্ষিণ কোরিয়ার দায়িত্বশীল কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে এটাই প্রথম গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনা। গত ৩ ডিসেম্বর দেশে সামরিক আইন জারি করার দায়ে তাকে অভিশংসন ও ক্ষমতা থেকে বরখাস্ত করা হয়। এরপর জিজ্ঞাসাবাদের জন্য হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন তদন্ত কর্মকর্তারা।