আবহাওয়ার পূর্বাভাস: বাড়বে দিনের তাপমাত্রা, কমবে রাতে প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৫ সারা দেশে দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়ার পাশাপাশি রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমতে পারে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তৃত হতে পারে। অন্যদিকে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ ছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আজ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আগামীকাল শুক্রবারের (১০ জানুয়ারি) পূর্বাভাসে বলা হয়েছে, ‘সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। Download PhotoCard SHARES সারা বাংলা বিষয়: অপরিবর্তিতডিগ্রিশৈত্যপ্রবাহ