মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৬ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করা হয়েছে। নতুন নাম অবিলম্বে কার্যকর করে সোমবার (২৬ অক্টোবর) সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রণালয়টির বাংলা নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করা হয়েছে। তবে ইংরেজি নাম ‘Ministry of Women and Children Affairs’ অপরিবর্তিত রাখা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সচিব রওশন আরা বেগম প্রজ্ঞাপনটি জারি করেন। এতে বলা হয়েছে, নাম পরিবর্তনের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। ফলে সরকারি নথিপত্র, দাপ্তরিক যোগাযোগ, প্রজ্ঞাপনসহ সংশ্লিষ্ট কার্যক্রমে এখন থেকে নতুন বাংলা নাম ব্যবহার করতে হবে। এর আগে গত ১৮ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করা হয়। মন্ত্রিসভার অনুমোদনের পর সরকারি প্রজ্ঞাপন জারির মাধ্যমে সিদ্ধান্তটি আনুষ্ঠানিক রূপ পেল। নারী ও শিশুদের উন্নয়ন, সুরক্ষা, অধিকার প্রতিষ্ঠা এবং কল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় মন্ত্রণালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাম পরিবর্তনের ফলে মন্ত্রণালয়ের বাংলা পরিচিতিতে পরিবর্তন এলেও ইংরেজি নাম আগের মতোই থাকছে। Download PhotoCard SHARES সারা বাংলা বিষয়: মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি