টিউবওয়েল বসানোর সময় হঠাৎ জ্বলে উঠলো তীব্র আগুন প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৬ কক্সবাজারের উখিয়ার ইনানী (বেওয়াচ) এলাকায় টিউবওয়েল স্থাপনের জন্য মাটিতে বোরিং করার সময় হঠাৎ গ্যাসের সঙ্গে আগুন বের হতে শুরু করে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে স্থানীয় বাসিন্দারা টিউবওয়েলের বোরিং করার সময় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। উখিয়ার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইদুল ইসলাম বলেন, ইনানীতে হোটেল বেওয়াচ এলাকায় স্থানীয়রা টিউবওয়েল বসানোর জন্য বোরিং করা শুরু করলে মাটি থেকে তীব্র গতিতে গ্যাসসহ আগুন বের হতে শুরু করে। আমরা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছি। তবে এখনো তীব্র গতিতে গ্যাসসহ আগুন বের হচ্ছে। SHARES সারা বাংলা বিষয়: টিউবওয়েল বসানোর সময় হঠাৎ জ্বলে উঠলো তীব্র আগুন