টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠালো চিটাগং প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৫ চলতি বিপিএলে এখনো জয়ের সঙ্গে দেখা হয়নি ঢাকা ক্যাপিটালসের। ৫ ম্যাচের ৫টিতেই হেরেছে শাকিব খানের দল। আজ বৃহস্পতিবার থিসারা পেরেরার দলের ষষ্ঠ ম্যাচ। প্রতিপক্ষ চিটাগং কিংস। বন্দরনগরীর দলটির বিপক্ষে ঢাকা জিততে পারে কিনা, তা দেখার অপেক্ষা এখন ভক্তদের। কারণ, এবারের আসরে আজই প্রথমবার মুখোমুখি হচ্ছে দুই দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ টসভাগ্য সহায় হয়নি ঢাকার। টস জিতেছেন চিটাগং কিংসের অধিনায়ক মোহাম্মদ মিথুন। টস জিতে অনুমিত ভাবেই বোলিং বেছে নিয়েছেন তিনি। ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন ঢাকার অধিনায়ক পেরেরাকে। আজ তৃতীয় ম্যাচ খেলতে নেমেছে কিংস। এক জয়, এক হারে টেবিলের চতুর্থ স্থানে আছে ব্ন্দরনগরীর দলটি। Download PhotoCard SHARES ক্রিকেট বিষয়: অধিনায়কঢাকাশাকিব