ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সের সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেফতার প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৫ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো আকতারুল ইসলাম। তিনি জানান, আজই তাকে আদালতে হাজির করা হবে। তাকে গ্রেফতারে নেতৃত্ব দেন দুদকের উপ-পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান। এর আগে গত ২ জানুয়ারি মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা করে দুদক। ১ কোটি ৮৭ লাখ ৭২ হাজার ৬২২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে মামলার এজাহারে। একইসঙ্গে মাসুদের স্ত্রী কামরুন নাহারেরও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার সম্পদ বিবরণী তলব করা হয়েছে। গত বছরের অক্টোবরে বিএফআইইউর সাবেক এই প্রধান কর্মকর্তার সম্পদের তথ্য চেয়ে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, দুবাই, মালয়েশিয়া ও সিঙ্গাপুরসহ ১১ দেশে চিঠি দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার দেশত্যাগেও নিষেধাজ্ঞা জারি করা হয়। Download PhotoCard SHARES অর্থনীতি বিষয়: ইন্টেলিজেন্সবিএফআইইউ