মেক্সিকো সীমান্তে ট্রাম্পের জরুরি অবস্থা ঘোষণা প্রকাশিত: ১১:২৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৫ গতকাল স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প জানিয়েছেন, তিনি বেশ কিছু নির্বাহী আদেশ জারি করতে যাচ্ছেন। তার মধ্যে রয়েছে আমেরিকার দক্ষিণ সীমান্ত যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে তিনি জাতীয় জরুরি অবস্থা জারি করবেন। আজ মঙ্গলবার এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, ক্ষমতা গ্রহণের আগে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি। সেই সঙ্গে যে ‘লাখ লাখ অপরাধী’ অবৈধভাবে যুক্তরাষ্ট্রে রয়েছে, তারা যেখান থেকে এসেছেন, সেখানেই ফেরত পাঠানো হবে। এছাড়া ট্রাম্পের রিমেইন ইন মেক্সিকো বা ‘মেক্সিকোতেই থাকো’ নীতি ফের কার্যকর করা হবে। এদিকে সীমান্ত এলাকায় আরও সৈনিক ও জনবল পাঠানো হবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি। Download PhotoCard SHARES আন্তর্জাতিক বিষয়: ট্রাম্পডোনাল্ডনির্বাহী