সৌদি আরবে হতে পারে ট্রাম্পের প্রথম রাষ্ট্রীয় সফর প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৫ হোয়াইট হাউজের মসনদে বসার পর প্রথম আন্তর্জাতিক সফরে ব্রিটেন যাওয়ার একটা অলিখিত প্রথা রয়েছে মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে। তবে কোনও প্রথার থোড়াই কেয়ার করা ডোনাল্ড ট্রাম্প প্রথম সফরে যেতে পারেন সৌদি আরব। শনিবার (২৫ জানুয়ারি) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। প্রেসিডেনশিয়াল উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, সাধারণত মার্কিন প্রেসিডেন্টরা যুক্তরাজ্য দিয়ে রাষ্ট্রীয় সফর শুরু করলেও তিনি শুরুতে সৌদি আরবেও যেতে পারেন। তিনি বলেছেন, আগেরবার যুক্তরাষ্ট্র থেকে শত শত কোটি ডলার মূল্যের পণ্য ক্রয়ে সম্মত হওয়ায় সৌদি আরব সফর করেছিলেন তিনি। এবারও সেরকম সুযোগ আসলে, তিনি আবারও সেটাই করবেন। Download PhotoCard SHARES আন্তর্জাতিক বিষয়: অলিখিতব্রিটেন