নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৭ সৈন্য নিহত প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৫ পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ইসলামপন্থি গোষ্ঠীর হামলায় সেনাবাহিনীর অন্তত ২৭ সৈন্য নিহত হয়েছেন। দেশটির উত্তরপূর্বাঞ্চলের বোর্নো রাজ্যের একটি সামরিক ঘাঁটিতে হামলার এই ঘটনা ঘটেছে। রোববার নাইজেরিয়ার সেনাবাহিনীর দু’টি সূত্রের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। দেশটির সেনাবাহিনীর একজন কর্মকর্তা বলেছেন, সেনা ঘাঁটিতে আত্মঘাতী হামলায় একজন কমান্ডার-সহ অন্তত ২৭ সৈন্য নিহত হয়েছেন। এই হামলায় গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় জঙ্গিগোষ্ঠী বোকো হারাম ও পশ্চিম আফ্রিকা প্রদেশে ইসলামিক স্টেটের (আইএস) সহযোগী আইএসডব্লিউএপির যোদ্ধারা বোর্নো রাজ্য থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে। অতীতে বিভিন্ন সময়ে নিরাপত্তা বাহিনী ও বেসামরিক লোকজনের ওপর এই জঙ্গিগোষ্ঠীর সদস্যরা হামলা চালিয়েছেন। আইএসডব্লিউএপির যোদ্ধাদের হামলায় শত শত মানুষ নিহত ও আরও হাজার হাজার মানুষ বাস্ত্যুচুত হয়েছেন। শুক্রবার আইএসডব্লিউএপির যোদ্ধারা ট্রাকে করে এসে বোর্নো রাজ্যের ম্যালাম-ফাতোরি শহরে সেনাবাহিনীর ১৪৯ ব্যাটালিয়নে আত্মঘাতী বোমা হামলা চালান। দুই সৈন্যও সেখানকার বাসিন্দারা বলেছেন, নাইজার সীমান্তের প্রবেশদ্বারের এই ঘাঁটিতে আত্মঘাতী বিস্ফোরণের পাশাপাশি বন্দুক থেকে গুলিও চালিয়েছেন আইএসডব্লিউএপির যোদ্ধারা। হামলায় বেঁচে যাওয়া একজন সৈন্য টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, জঙ্গিরা সর্বত্র বুলেট বর্ষণ করেছে। ঘাঁটিতে অবস্থানরত সৈন্যরা আকস্মিক এই হামলার ঘটনায় বিস্মিত হয়ে যান। SHARES আন্তর্জাতিক বিষয়: নাইজেরিয়ারপ্রতিবেদনে