নারকেল দিয়ে মজাদার তালের পিঠা

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫

রেসিপি:তাল নারিকেল বড়া

উপকরণ: চালের গুড়া ৫০০ গ্রাম, ময়দা হাফ কাপ, তালের পিউরি এক কাপ, নারিকেল কোরানো এক কাপ, চিনি বা গুড় দুই কাপ,এলাচ গুঁড়া সামান্য, লবণ স্বাদমতো, তেল ভাজার জন্য, পানি প্রয়োজনমতো,

প্রণালী: প্রথমে চালের গুড়ার সাথে সব উপকরণ একত্রে মিক্স করে নিয়ে ভালো করে মাখিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। পিঠার জন্য এমনভাবে ব্যাটার তৈরি করতে হবে সামান্য পানি প্রয়োজনে দেওয়া যেতে পারে। তারপর কড়াইয়ে তেল গরম করে ছোট ছোট বড়ার মত দিয়ে লো আচে ভেজে নিতে হবে। বাদামি কালার হলে নামিয়ে পরিবেশন করুন,

কলা পাতায় তাল পিঠা

উপকরণ: চালের গুড়া ৫০০ গ্রাম, তালের পিউরি দুই কাপ, নারিকেল করানো হাফ কাপ, চিনি বা গুড় দের কাপ, লবণ স্বাদমতো, কলাপাতা প্রয়োজনমতো,

প্রণালী: প্রথমে চালের গুড়ার সাথে সব উপকরণ একত্রে মাখিয়ে নিতে হবে ,একটি নরম ব্যাটার তৈরি করে নিতে হবে। তারপর কলাপাতা ভালো করে পরিষ্কার করে , কলাপাতার উপরে ব্যাটার অল্প করে নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে রুটির মত করে উপরে কলাপাতা দিয়ে ঢেকে দিতে হবে। তারপর চুলায় প্যান বসিয়ে কলা পাতায় পিঠা বানানো ভেজে নিতে হবে। ভাজা হলে কলা পাতা থেকে বের করে পরিবেশন করুন।