ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রধানমন্ত্রী প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৫ ব্যাপক ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগের ঘোষাণা দিয়েছেন সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোস ভুসেভিচ। এর আগে দেশটিতে দুর্নীতির বিরুদ্ধে টানা বিক্ষোভ চলতে থাকে। মিলোস ভুসেভিচ জানিয়েছেন, বর্তমান উত্তেজনা কমাতে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। নভেম্বরে উত্তরাঞ্চলীয় শহর নোভি সাদে একটি ট্রেন স্টেশনের ছাউনি ভেঙে পড়ার পর থেকে ছাত্রদের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে তা দুর্নীতিবিরোধী বিক্ষোভে রূপ নেয় এবং পুরো দেশে ছড়িয়ে পড়ে। এরপর থেকে প্রতিদিনই দেশটিতে বিক্ষোভ হচ্ছিল। বিশেষ করে ছাত্ররা এ বিক্ষোভে বেশি যুক্ত হয়েছিলেন। বিক্ষোভ থেকে প্রধানমন্ত্রী মিলোস ভুসেভিচের পদত্যাগের দাবি জানাচ্ছিলেন তারা। রাজধানী বেলগ্রেডের একটি বড় মোড়ে ২৪ ঘণ্টা অবরোধের অবসান ঘটালে প্রধানমন্ত্রীর এই ঘোষণা আসে। তার আগের সন্ধ্যায় দেশটির প্রেসিডেন্ট বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার ইঙ্গিত দেন। Download PhotoCard SHARES আন্তর্জাতিক বিষয়: উত্তরাঞ্চলীয়মিলোস