পাকিস্তানে টিকটক করায় মেয়েকে হত্যা করলেন বাবা প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৫ টিকটকে ভিডিও শেয়ার করা বন্ধ করতে অস্বীকার করায় মেয়েকে হত্যা করেছেন বাবা।হত্যার পর পুলিশের কাছে অপরাধ স্বীকার করে আত্মসমর্পণও করেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটার একটি রাস্তায় এই গুলির ঘটনা ঘটে। বাবা আনোয়ার উল-হক প্রাথমিকভাবে অপরাধ স্বীকার করেছেছন। এর আগে তিনি বলেছিলেন অজ্ঞাত বন্দুকধারীরা তার মেয়েকে গুলি করে হত্যা করেছে। বৃহস্পতিবার কোয়েটার আদালতে হাজির করা হয়েছে আনোয়ারকে। পুলিশ জানায়, প্রায় ২৫ বছর পরিবারটি যুক্তরাষ্ট্রে বসবাস করেছে। সম্প্রতি তারা মুসলিম অধ্যুষিত পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ফিরে এসেছে। তাদের যুক্তরাষ্ট্রের নাগরিকত্বও আছে। কোয়েটার পুলিশ কর্মকর্তা বালুচ বলেন, নিহত কিশোরী যুক্তরাষ্ট্রে থাকাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে ‘আপত্তিকর’ কনটেন্ট তৈরি করা শুরু করে বলে অভিযোগ। পাকিস্তানে ফিরে আসার পরেও প্ল্যাটফর্মে ভিডিও শেয়ার করতে থাকে। তাকে না করা হলেও শোনেনি। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আনোয়ারের শ্যালককেও গ্রেপ্তার করা হয়েছে। Download PhotoCard SHARES আন্তর্জাতিক বিষয়: মুসলিমমেয়েকেশেয়ার