লিবিয়ায় নৌকাডুবিতে নিহতদের ‘বড় অংশ’ বাংলাদেশি প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫ সম্প্রতি অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে নৌকাডুবিতে লিবিয়ায় কিছু ব্যক্তি নিহত হয়েছেন। এদের মধ্যে ‘বড় একটি অংশ’ বাংলাদেশি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান। তিনি বলেন, ‘লিবিয়ায় নৌকাডুবিতে যারা নিহত হয়েছেন, তাদের বড় একটি অংশ বাংলাদেশি। এটিকে আমরা মানবিক বিপর্যয় হিসেবে দেখি এবং সহানুভূতি প্রকাশ করি ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার মনে হয়, আমাদের এই এপ্রোচটি কাজ করছে না। আমাদের যেটি করতে হবে, এ ধরনের যে পরিস্থিতি বা ঘটনা; দেশে সেটি থামাতে হবে। যারা তাদের পাঠায়; সেই দালালরা বিদেশে নিয়ে গিয়ে তাদের নির্যাতন করে, ব্ল্যাকমেইল করে বিপুল অর্থ আদায় করে। এই চক্র যদি আমরা ভাঙতে না পারি, তবে এটি শেষ হবে না।’ Download PhotoCard SHARES আন্তর্জাতিক বিষয়: বাংলাদেশিব্যক্তি